এতে স্থানীয় ডিলার, রিটেইলার, প্রকৌশলী, সরকারি ঠিকাদার এবং আমন্ত্রিত অতিথিসহ শতাধিক পেশাজীবী অংশ নেন। এসএসএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় সোনারগাঁও স্টিলসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান রিপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনারগাঁও স্টিলসের বিভিন্ন পণ্য যেমন- এসএসএল-৩৪৫ অ্যাঙ্গেল, চ্যানেল, প্যালিন বার, ফ্ল্যাট বার প্রদর্শনসহ এর ব্যবহার ও গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।










