গ্রাহকদের সঙ্গে দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা ও গ্রাহকরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, আপডেট ও প্রয়োজনীয় খবর দ্রুত পেতে পারবেন। গতকাল রূপায়ণ সিটি উত্তরা আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরো সহজ, দ্রুত ও সুসংগঠিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবাকে আরো কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশনস ডিরেক্টর মো. আসাদুজ্জামান এবং হেড অব বিজনেস সলিউশনস নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরার পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং মো. খোরশেদ আলম পলেন।
অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরার নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব বলেন, ‘বাংলাদেশে প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মাননীয় বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন সুবিধা উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরো সংযুক্ত, অবগত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, ‘এ অংশীদারত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটা আমাদের গ্রাহকদের জন্য আরো সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’









