ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘লিগ্যাল অ্যাসপেক্টস অব জেনারেল ব্যাংকিং অপারেশনস’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সম্প্রতি ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দীন ও ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের ৫৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।