কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৬৭৩ জন প্লাস্টিক বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। তাদের দেয়া সামগ্রীর মধ্যে রয়েছে সেফটি ভেস্ট, বুট, রাবার গ্লাভস, হেলমেট, ফেস মাস্ক ও লোহার হুক। এসব সরঞ্জাম কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং বিপজ্জনক বর্জ্যের সংস্পর্শ থেকে সুরক্ষা দিতে সহায়ক হবে। ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কণিকা আক্তার বলেন, বর্জ্য সংগ্রাহকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি আরো অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। —বিজ্ঞপ্তি
চট্টগ্রামে বর্জ্য সংগ্রাহকের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিল ইউনিলিভার
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগ জোরদার করতে নিরাপত্তা সহায়তা, সামাজিক সুরক্ষা এবং কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করেছে।










