এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা সহজেই বিশ্বমানের ক্রীড়া অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসের এজাজ বিজয়, হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল হক উপস্থিত ছিলেন। অন্যদিকে ভিসার পক্ষে ছিলেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং সিনিয়র ম্যানেজার তাসনুভা আয়েশা হক। এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন প্রসঙ্গে এসসিবির সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা এমন একটি ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলছি, যা বাংলাদেশকে বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ প্লাটফর্মগুলোর সঙ্গে যুক্ত করে। ভিসার সঙ্গে এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক অভিজ্ঞতা ও সুযোগের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করছি।’

অন্যদিকে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘কার্ডের মাধ্যমে দৈনন্দিন খরচকে ফুটবল বিশ্বকাপের মতো অবিস্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তর করতে এসসিবির সঙ্গে অংশীদার হতে পেরে ভিসা গর্বিত। ফিফার অফিশিয়াল পার্টনার হিসেবে আমরা বাংলাদেশের ভক্তদের কাছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আয়োজনের উন্মাদনা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এ অঞ্চলের কার্ড ব্যবহারকারীদের জন্য দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্টের সুবিধা প্রদান অব্যাহত রাখব।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ক্যাম্পেইনের আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে দৈনন্দিন কেনাকাটা বা বিল পরিশোধ করলেই গ্রাহকরা পাবেন আকর্ষণীয় পুরস্কার ও গ্লোবাল রিওয়ার্ডস। তাছাড়া দুজন ভাগ্যবান গ্রাহকের জন্য থাকছে সরাসরি মাঠে বসে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সুযোগ। এছাড়া ফিফার অফিশিয়াল জার্সি ও পণ্যসহ বিভিন্ন লাইফস্টাইল পুরস্কারও রয়েছে।