সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে ‘রেমিট্যান্স কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘সিনিয়র সিটিজেন প্রডাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ শীর্ষক পুরস্কার দুটি গ্রহণ করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমডি মোহাম্মদ হাবীবুর রহমান। প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণে আবারো দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডে পুরস্কৃত সোশ্যাল ইসলামী ব্যাংক
সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।










