দিবসটি উপলক্ষে রোববার প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সূচনা বক্তব্য রাখেন ইভিপি (অবলিখন) জৈবুনারা। শুভেচ্ছা বক্তব্য দেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক এবং সিইও উত্তম কুমার সাধু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান। শেষাংশে কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচুয়ারি আফরিন হক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন : ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার সব নারীকর্মীদের নিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন করেছে।










