ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আজ থেকে তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে টয়োটার প্যাভিলিয়ন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এবারের মোটর শোতে টয়োটা বিশেষভাবে তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইনআপ; যা পারফরম্যান্স, ফুয়েল এফিশিয়েন্সি এবং ড্রাইভিং কমফোর্টের এক অনন্য সমন্বয়। প্রদর্শনীতে আরো থাকছে টয়োটার করোলা ক্রস, র‌্যাভ ফোর, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ ও ইয়ারিস সেডান মডেলের গাড়ি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মোটর শোর ১৯তম আসরে অংশগ্রহণের মাধ্যমে টয়োটা বাংলাদেশের বাজারে তাদের হাইব্রিড প্রযুক্তির অগ্রগতি এবং এসইউভি সেগমেন্টের বৈচিত্র্যপূর্ণ সমাহার আরো জোরালোভাবে উপস্থাপন করছে। প্রদর্শনী চলাকালীন দর্শনার্থীরা টয়োটার সর্বাধুনিক মডেলগুলো পরিদর্শনের পাশাপাশি ব্র্যান্ড বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি এবং এসইউভির পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।