ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘স্কাইব্যাংকিং’
এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে। সর্বাধিক সুরক্ষিত ও সৃজনশীল নতুন স্কাইব্যাংকিং অ্যাপটিতে
অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে। অ্যাপটি প্লেস্টোর এবং অ্যাপস্টোরে পাওয়া যাবে।
শুক্রবার (৫ জুলাই) ফিনটেক, টেলিকমিউনিকেশন্স, এমএফএস, পেমেন্ট স্কিম
প্রতিষ্ঠান ও টেকনোলজি পার্টনারদের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে রাজধানীর ইবিএল প্রধান
কার্যালয়ে এক অনুষ্ঠানে স্কাইব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণ উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা
পরিচালক আলী রেজা ইফতেখার। এ সময় ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন,
উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল
আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহদী হাসান,
প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফর্মেশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লাইভ অডিও-ভিজ্যুয়াল ডেমন্সট্রেশনের মাধ্যমে ইবিএল স্কাইব্যাংকিংয়ের
গ্রাহকবান্ধব বৈশিষ্ট্য ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথিরা
স্কাইব্যাংকিংয়ের ওপর নির্মিত অনলাইন ভিডিও কমার্শিয়াল উপভোগ করেন। এ সময় স্কাইব্যাংকিংয়ের
নতুন মুখ হিসেবে সংগীতশিল্পী জুটি শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়ককে পরিচয় করিয়ে
দেয়া হয়। বিজ্ঞপ্তি










