বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শরৎকাল ২০২৬ সেশন (অটাম) থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

প্রোগ্রামটি আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলামের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। বৈশ্বিক পর্যটন ও আতিথেয়তা খাতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা মূল লক্ষ্য। আধুনিক ল্যাব সুবিধা, অভিজ্ঞ শিক্ষক ও শিল্প খাতের সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করবে।

ইউসিটিসি জানিয়েছে, শিক্ষার্থীরা প্রোগ্রামের মাধ্যমে দেশ-বিদেশে পর্যটন, হোটেল ম্যানেজমেন্ট, এয়ারলাইনস, ইভেন্ট ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও ইন্টার্নশিপের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

প্রোগ্রামের মেয়াদ চার বছর এবং এটি ডুয়াল সেমিস্টার ভিত্তিতে পরিচালিত হবে। প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তর থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।