বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও অ্যালামনাই সদস্যরা অংশ নেন। এনএসইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এনএসইউর সহযোগিতায় ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র দপ্তর, শিক্ষা বিভাগ, ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকার চীনা দূতাবাসের নির্দেশনায় এবং এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া অতিথিদের মধ্যে ছিলেন ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তরের উপপরিচালক জেনারেল মা জুওসিন; কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হে ইয়ংওয়েন; ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মা ওয়েনহুই এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ; এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল আশরাফ সিদ্দিকী এবং ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াও ওয়েন বলেন, ‘চীন এ দেশে নীতিগত সহযোগিতা বাড়াতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রস্তুত।’

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করবে এবং দুই দেশের একাডেমিক ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে।’