সম্প্রতি এক অনুষ্ঠানে হজ বুথটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ অফিস, ঢাকার পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন।
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বুথ থেকে হজযাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজসংক্রান্ত তথ্যসেবা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মো. ইকবাল; হেড অব এসএমই, রিটেইল অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং মো. আমজাদ হোসেন ফকির, হেড অব জিএসডি (ভারপ্রাপ্ত) মেজর (অব.) আহমেদ মোস্তফা সাইরাস; হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট কেএম রহমাতুল্লাহ এবং হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সোহেল এ রহমানী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার প্রধান মো. খালেদ হোসেন এবং আশকোনা শাখার প্রধান শাহনুর মো. অলিউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










