এ উপলক্ষে সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং বিডার (ইনভেস্টমেন্ট প্রমোশন) মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলাসহ গুরুত্বপূর্ণ সেবা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটির অঙ্গীকার এ চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন মো. তৌহিদুজ্জামান ফুয়াদ; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক; অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীনসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা।










