চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালট্যান্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সম্প্রতি নগরীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এবং ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের জিএম ও হেড অব অপারেশনস উইং মো. আবুল কালাম।
চট্টগ্রামে চিকিৎসকদের সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতবিনিময়
চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালট্যান্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।










