বিশ্বের অন্যতম শীর্ষ সেলাই মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি বাংলাদেশে তাদের সর্বশেষ উদ্ভাবন, 'সি ফাইভ সি' (C5c) ওভারলক মেশিন উন্মোচন করেছে। এটি বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার জনাকী কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এ উন্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিকেএমইএ সভাপতি মো. হাতেম। এছাড়া গার্মেন্টস শিল্পের শীর্ষ ব্যক্তিত্ব, কারখানার মালিক ও বিভিন্ন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন।

জ্যাক টেকনোলজি জানিয়েছে, নতুন 'সি ফাইভ সি' ওভারলক মেশিনটি উচ্চ দক্ষতা, নির্ভুলতা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি দিয়ে তৈরি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি লাইভ প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ১৫০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি তারা বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক প্রযুক্তি দিয়ে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

—বিজ্ঞপ্তি