এ উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ। আলোচনায় অতিথি প্যানেলিস্ট ছিলেন সাজিদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজ্জা কবির, ঢাকা ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার ফারজানা আহমেদ এবং বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এ সময় ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ ও শেখ আব্দুল বাকির, হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান এম রেজাউর রহমান উপস্থিত ছিলেন।