শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৩তম সভা গতকাল ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. তৌহীদুর রহমান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যরা মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৩তম সভা গতকাল ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।










