সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের সব শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। এ সময় প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১-এর প্রধান মো. তৌহিদ হোসেন ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের সব শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।










