চলতি বছরের মার্চে শেষ হওয়া প্রান্তিকে বড় অংকের আয় করেছে জাপানের হোন্ডা মোটর। এক বছরের আগের একই সময়ের তুলনায় এবার পরিচালন মুনাফা বেড়েছে ছয় গুণের বেশি। দুর্বল ইয়েন ও শক্তিশালী গাড়ি বিক্রির মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। জাপানের দ্বিতীয় বৃহত্তম এ অটোমেকার জানুয়ারি-মার্চে পরিচালন মুনাফা বাবদ ৩০ হাজার ৫৬০ কোটি ইয়েন আয় করেছে। তবে এলএসইজির পূর্বাভাস ছিল ২৪ হাজার ৮৩০ কোটি ইয়েন। এ সময়ে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি বেড়েছে ১৭ শতাংশ ও চীনে কমেছে ৬ শতাংশ। খবর ও ছবি রয়টার্স
পরিচালন মুনাফা ছয় গুণ বেড়েছে হোন্ডার
চলতি বছরের মার্চে শেষ হওয়া প্রান্তিকে বড় অংকের আয় করেছে জাপানের হোন্ডা মোটর।










