তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩৬ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৭ পয়সায়। 

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭২ পয়সা। ওই বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৯ টাকা ১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৭ টাকা ৩২ পয়সা। 

২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে বীমা খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৭ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ৫১ পয়সা। 

২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রগতি ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরে ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৮ হিসাব বছরে ১৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।