সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারপারসন তৌফিকা আফতাব এবং আইনমন্ত্রী ও ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার আনিসুল হক এমপি অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের স্পন্সর পরিচালক এসকে মো. ইফতেখারুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এনকেএ মবিন এফসিএস, এফসিএ এবং এমডি ও সিইও মোহাম্মদ মাসুম। —বিজ্ঞপ্তি