সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭৮ টাকা ৪০ পয়সা, সর্বশেষ গতকাল এটি বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ পয়সা।
আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১১ টাকা ৮৭ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পর্ষদ।










