দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ১২৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ইউনিলিভার কনজিউমার কেয়ার, গ্রামীণফোন, রেনাটা, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়ন ইনফিউশনস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি।
কোম্পানিগুলোর মধ্যে ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে ব্যাংকটির ৩৩ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল টি কোম্পানির ২০ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফেনের ৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, রেনাটার ৭ কোটি ৩৫ লাখ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার, প্রগতি লাইফের ২ কোটি ৯৩ লাখ ৯০ হাজার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ও শাহজিবাজার পাওয়ারের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।










