সম্প্রতি গুলশান এভিনিউয়ে অবস্থিত ‘প্রাইম অ্যাসপায়ার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা অ্যাসসেন্ট হেলথ থেকে স্বাস্থ্য পরীক্ষায় আকর্ষণীয় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী ও অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, অ্যাসসেন্ট গ্রুপের ডিরেক্টর আমের আহমেদ, অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।