এ উপলক্ষে রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নারী পেশাজীবীদের মধ্যে ছিলেন প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন শুমেইলা হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে তারা অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারসহ ব্যাংকের বিভিন্ন স্তরের নারী এমপ্লয়িরা। অনুষ্ঠানে একটি কেক কেটে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।