ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মহান স্বাধীনতা দিবস শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের সূচনা করেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। তিনি শুভেচ্ছা বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ জিয়াউদ্দীন। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি, অর্জন ও নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অসামান্য সাহস ও আত্মত্যাগের চিত্র উঠে আসে, যা উপস্থিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

—বিজ্ঞপ্তি