এর মধ্য দিয়ে দেশের সীমানা পেরিয়ে ব্যাংকটির আন্তর্জাতিক সেবার পরিধি আরো বিস্তৃত হলো।
এনআরবি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগমও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায়, এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে বেশকিছু বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ওষুধ ও কক্ষ ভাড়ায় বিশেষ মূল্যছাড়, আন্তর্জাতিক রোগী সেবা ও চিকিৎসা পরিকল্পনা, বিনামূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন সুবিধা, ব্যক্তিগত এসকর্ট সেবা এবং আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আরো বেশি মূল্যছাড় ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হবে। এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিৎসা সমন্বয়, চিকিৎসাকালীন সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত আন্তর্জাতিক মানের সমন্বিত সেবা সহজলভ্য হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদা; কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। ফিয়াথাই ২ হাসপাতালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক সুওয়াদি নিমা ও আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা রাভিসারা সাংসুওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।










