ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সদ্য যোগ দেয়া সিনিয়র অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিসার ও লাইব্রেরিয়ানদের নিয়ে ১৮ কার্যদিবস ব্যাপী  ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সম্প্রতি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমডি মো. আবুল হোসেন। এছাড়া আইসিবির জিএম মো. হাবীব উল্লাহ, ডিজিএম মো. মাহাবুব হাসান, এজিএম নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।