ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘মেথডস অব স্ট্যাটিস্টিক্স উইথ অ্যাপ্লিকেশনস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন আইইউবিএটির শিক্ষক অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন, অধ্যাপক ড. অনিল চন্দ্র বসাক এবং অধ্যাপক ড. রাজীব লোচন দাস। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং সম্মানিত অতিথি ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ ও অধ্যাপক সেলিনা নার্গিস।