এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কেএম আওলাদ হোসেন অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কয়েকটি ব্যাংকে ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সেন্ট্রালাইজড কার্যক্রমের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছেন।
কেএম আওলাদ হোসেন ২০২১ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিবিও হিসেবে যোগ দেন। শুরু থেকেই তিনি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কেএম আওলাদ হোসেন ডাচ্-বাংলা ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি একাধারে সিবিও, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), ব্রাঞ্চ বিজনেসের প্রধান এবং শাখাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন।
উল্লেখ্য, আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।










