দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালক বিএইচ হারুন এবং আবদুস সালাম মুর্শেদী এমপি উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি