সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সারা দেশের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

এ সময় এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন প্রকাশনার লক্ষ্য, গবেষণা কাঠামো ও বিশ্লেষণী পদ্ধতি তুলে ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী গবেষণাভিত্তিক সাংগঠনিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, ‘প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।’ 

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান বলেন, ‘ইকোনমিক আউটলুক ২০২৬—এনকোরিং ইনসাইট’ জ্ঞানভিত্তিক ও ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ 

ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে প্রকাশিত এ প্রতিবেদনে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্প খাত, টেকসই উন্নয়ন, জনমিতিক তথ্য এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। 

ব্যাংকের তথ্যানুযায়ী, করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এ প্রকাশনার উদ্দেশ্য।