কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সায়।
চলতি ২০২৪ হিসাব বছরে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর্ণফুলী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ২৪ পয়সায়।










