বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩১তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সভায় আরো অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, এমডি ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এ সময় অন্য পরিচালকরাসহ এএমডি, ডিএমডি ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।