কলকাতার জেআইএস ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। সম্প্রতি জেআইএস ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর সরদার তারানজিৎ সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।