চলতি বছরের র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে দ্বিতীয় এবং ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়। দেশভিত্তিক উপাত্ত অনুযায়ী, সাউথইস্ট ইউনিভার্সিটি ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়েছে। এ অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের স্বীকৃতি বহন করে এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরো সুদৃঢ় করেছে। একই সঙ্গে এটি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থানকে শক্তিশালী করেছে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।










