এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বুথটি উদ্বোধন করেন। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ব্যাংকটির ১০০০তম এটিএম-সিআরএম বুথ, যার মাধ্যমে গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন ও জমা দেয়াসহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

অনুষ্ঠানে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবির এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা। এছাড়া পূবালী ব্যাংকের পক্ষে ছিলেন কার্ড অপারেশনসের প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান এবং শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন।