এ উপলক্ষে গতকাল ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।