সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন।
মো. আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত তিনি। এছাড়া তিনি গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।










