রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসায়িক পর্যালোচনা সভায় ২০২৫ সালে ঘোষিত ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রাম এবং ডেবিট কার্ড ইস্যুতে সাফল্য অর্জনকারী শাখা ও কার্যালয়গুলোর নাম ঘোষণা করা হয়। এছাড়া চলতি বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণের প্রবাহ বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
রূপালী ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানরা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় কার্যালয় ও সব শাখাপ্রধান ভার্চুয়ালি সভায় অংশ নেন। এ সময় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়।










