সম্প্রতি রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। ডিবিএইচ ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় কমিটির সদস্যদের মধ্যে মু. ফরিদউদ্দীন আহমেদ ও মো. আব্দুল আউয়াল সরকার এবং ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষ কর্মকর্তারা ও প্রধান আর্থিক কর্মকর্তা।
সভা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্য সদস্যরা শরিয়াহ পরিপালনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।










