পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
চার্টার্ড লাইফ: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
কোম্পানিটি সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সায়।
সোনালী পেপার: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২ পয়সা (সমন্বিত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৯৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪১ টাকা ৩০ পয়সা। আলোচ্য হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।










