সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড অনুমোদন
বেমেয়াদি লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি। গতকাল বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।










