বরেণ্য অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সিএসইর প্রত্যাশা, জাতির এ ক্রান্তিলগ্নে অচিরেই এ সরকারের নেতৃত্বে অর্থনীতি গতি ফিরে পাবে। পাশাপাশি জনমনে স্বস্তি ফিরিয়ে আনার মাধ্যমে জাতি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
অন্যদিকে ডিবিএর পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকার তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব পুঁজিবাজারসহ দেশের সর্বস্তরে প্রয়োজনীয় সংস্কার ও সুশাসন নিশ্চিত করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। —বিজ্ঞপ্তি










