এক সংবাদ বিজ্ঞপিতে গতকাল এ তথ্য জানায় বিকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মাঠপর্যায়ের ডিস্ট্রিবিউশন হাউজের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পেইনে ইউটিউব ও টিকটকভিত্তিক ডিজিটাল সালামি বিষয়ে সাত হাজারের বেশি কনটেন্ট তৈরি ও প্রকাশ করা হয়।
এসব কনটেন্টের সৃজনশীলতা, দর্শক সম্পৃক্ততা এবং উপস্থাপনার মান মূল্যায়নের মাধ্যমে সেরা ১০০ জন কনটেন্ট নির্মাতাকে নির্বাচন করা হয়।
সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিজয়ী কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী, বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবরিনা এহসান পড়শী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠপর্যায়ের কর্মীদের এ সৃজনশীল উদ্যোগ উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের কর্মীদের ডিজিটাল দক্ষতা ও সৃজনশীলতা উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়।










