২৪তম জাতীয় সম্মেলন ও গ্রিন এক্সপোতে ইস্টার্ন ব্যাংক পিএলসিকে (ইবিএল) বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। পরে ইবিএলের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন গ্রিন টেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুতফর রহমান। এ সময় গ্রিন টেক ফাউন্ডেশনের উপদেষ্টা একিউএম কিবরিয়া ও পরিচালক (অর্থ) ইমরুল করিম; ইবিএলের এএমডি আহমেদ শাহীন, ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম খোরশেদ আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংকের স্বীকৃতি পেল ইবিএল
২৪তম জাতীয় সম্মেলন ও গ্রিন এক্সপোতে ইস্টার্ন ব্যাংক পিএলসিকে (ইবিএল) বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।










