রাজধানীর আর্মি গলফ ক্লাবে গতকাল হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশ নেন। আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা এবং পরিচালক ও আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনজুরুল হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও কোম্পানি সচিব মোকাম্মেল হক।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, ‘শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে এরই মধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ নেয়া হয়েছে’, যা ভবিষ্যতে ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক উন্নতি প্রদর্শন করবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।