নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এসিআই মোটরসের ইয়ামাহা শোরুমের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শোরুমটির উদ্বোধন করেন এসিআই মোটরস-ইয়ামাহা বাংলাদেশ অফিশিয়াল ডিরেক্টর সেলস জাকির হোসেন, ডেপুটি মহাব্যবস্থাপক রোকন সরকার, ইয়ামাহা বিডির জোনাল ম্যানেজার কাজী মো. সাইফ আল খালেদ, বেঙ্গল মোটরসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম প্রমুখ।