চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে চার্টার্ড লাইফের সিইও ও নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এফএলএমআই এবং পায়াথাই পাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার জ মিন উ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় পায়াথাই পাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিভিশনাল ম্যানেজার পাসিনি পাতানাসিরি এবং চার্টার্ড লাইফের সিএফও মো. মনজুর আহাম্মদ ও ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এডিসি এসএম সাঈদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার্টার্ড লাইফ ও পায়াথাই পাহোলিওথিন হাসপাতালের মধ্যে চুক্তি সই
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।










