বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য ২৪ ঘণ্টাব্যাপী টেলি-মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত রোববার এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে এনএসইউর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাজ্জাদ হোসেন, গবেষণা পরিচালক ড. নরম্যান সোয়াজো, সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড সাসটেইনেবিলিটির পরিচালক অধ্যাপক ড. শরীফ নুরুল আহকাম, প্রক্টর অধ্যাপক ড. আবদুল খালেক, রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, আইনবিষয়ক পরিচালক আহমেদ ইকবাল পারভেজ ও কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের সহকারী পরিচালক মো. শাফাওয়াত হোসেন।
গ্রামীণ হেলথ টেকের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও প্রধান ব্যবসা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমুন রাসেল, প্রধান কমপ্লায়েন্স ও পিপল অফিসার ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক, আন্তর্জাতিক ব্যবসাপ্রধান ড. ফাহরীন হান্নান ও কি অ্যাকাউন্ট ম্যানেজার আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও ড. আহমেদ আরমান সিদ্দিকী বক্তব্য দেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা ঘিরে বিদ্যমান সামাজিক কুসংস্কার ও সীমিত প্রাপ্যতার বিষয়টি মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ অংশীদারত্বের মাধ্যমে এনএসইউর জন্য নিরবচ্ছিন্ন ও সহজপ্রাপ্য টেলি-মানসিক স্বাস্থ্যসহায়তা নিশ্চিত করা হবে বলে জানান তারা।










